মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।  জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব গোয়ালবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিবারের ৬ সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। ওই ঘরের উপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ৩৩ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইন। সেহরির পরে ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিড়ে ঘরের চালে পড়ে আগুন লেগে যায়।

এ সময় ঘরের ভেতরে থাকা ফয়জুর রহমান, স্ত্রী শিরিন বেগম, বড় মেয়ে সামিয়া (১৬), মেঝ মেয়ে সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮) আগুনে পুড়ে ঘরের ভেতর মৃত্যু হয়। এ ঘটনায় ছয় বছরের মেয়ে সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নিশিকান্ত হাজং এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme