রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার আহবান বিএনপি নেতা হারুনের

রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার আহবান বিএনপি নেতা হারুনের

সেলিম হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ


প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুন অর রশিদ হারুন বলেছেন, আজকে জেলায় জেলায় বিএনপির সমাবেশ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর না হলে রমজানের পরে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবো। আমরা পুলিশ-প্রশাসনকে অনুরোধ করবো অতিতের কর্মকান্ড থেকে বেড়িয়ে আসুন। বাংলাদেশের মানুষ অত্যান্ত সংগ্রামী, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বাংলাদেশ সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। আপনারা যারা সরকারকে আছেন, সরকারকে উপলব্ধি করান, যে ভিন্নপথ খুজিয়েন না। তাহলে বাংলাদেশে আবারও আগুন জ্বলবে। পালাতে বাধ্য হবেন, যেভাবে পালিয়েছে স্বৈরাচার।

শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি, আইনশৃঙ্খলা অবনতি ও দ্রæত নির্বাচনের রোড ম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ধৈর্য ধারণ করে আছি। সরকারের প্রথম দায়িত্ব বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রাপথে নিয়ে যাওয়া। যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন। এটি জনগন কোনভাবেই মেনে নিবেনা। কোনভাবেই একটি গ্রহণ করবেনা। সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে দল করুন আমরা স্বাগত জানাবো। জনগন যদি আপনাদের গ্রহণ করে। কোন অবস্থাতেই সরকারের ছত্রছায়ায় ও সহায়তা নিয়ে যদি দল গঠন করতে চান তাহলে মানুষ পিঠের চামড়া রাখবেনা।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফয়সল আলীম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাসুদ আনজুমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, যুবনেতা মোক্তাদুল হক আদনান, ছাত্রনেতা রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme