রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme