লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

simanto
file photo

নিউজ ডেস্ক:


লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ৯১৩/৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মুরুলী চন্দ্র উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)।

জানা যায়, ভোরে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা এলাকা থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানোর জন্য প্রবেশ করলে ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ৩-৪ রাউন্ড গুলি ফায়ার করে। এতে শ্রী মুরুলি চন্দ্র (৪৯) নামে বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতের মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। আর আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে গোপনে রংপুরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর  বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme