শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল শুবলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

নিহতের স্বজনরা জানায়, দুপুরের পর বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল।

এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে প্রথমে শিশু ছামিহার লাশ ভেসে ওঠে।
পরে সেখান থেকে আরেক শিশু রবিউলের লাশ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme