জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সমাজকে কিছু দেওয়ার স্বপ্নকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমরা সফল হতে পারবে।
রবিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ‘তারুণ্যে স্বপ্ন, তারুণ্যের চিন্তা’ শীর্ষক তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের হুইপ স্বপন বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন “জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও”। জয়পুরহাটের ছেলে-মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন নামিদামী প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি চাকরিও করছে। তাই তোমাদের মানসিকতা রাখতে হবে শিক্ষা গ্রহনের জন্য পৃথিবীর যেখানেই সুযোগ পাওয়া যাবে সেখানে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল প্রমুখ।
Leave a Reply