সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে জয়পুরহাটে মহিলা দলের মানববন্ধন

সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে জয়পুরহাটে মহিলা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


ধর্ষণের শিকার মাগুরার শিশু আছিয়াসহ দেশের সকল শিশু ও নারী নির্যাতন ও হত্যার বিচার দ্রæত কার্যকর করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

রবিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রæত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রæত বিচার নিশ্চিত না হলে এর দ্বায়ভার সরকারকেও নিতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme