নিউজ ডেস্ক:
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে বিল্লাল বেপারী (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতরাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিল্লাল বেপারী রুপপুর এলাকার আবদুল বেপারীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, বিল্লাল বেপারীসহ দুজন মাঠে কাজ করছিলেন। ধান খেতের পাশের আইল পরিষ্কার করার সময় বিল্লালের পায়ে বিষধর সাপে কামড় দেয়। তখন তিনি চিৎকার করলে অন্যজন এসে পায়ে ডোর বেঁধে স্থানীয়দের সহায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
Leave a Reply