সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রতিকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, ‘‘আহতাবস্থায় ২০ জনকে আনা হয়েছিল। এর মধ্যে, ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’’

জাকির রাব্বানী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme