সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় দুই সপ্তাহের ব্যবধানে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হক দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল হক ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে মালামাল পারাপার করত। বুধবার রাতে মালামাল পারাপার করতে ভারতে গেলে ঠাকুরপুর সীমান্তের ৯২ নং মেইন পিলারের কাছে বিএসএফর গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম জানান, রবিউলের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের ভীমপুর থানায় রাখা আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ঠাকুরপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত হতে আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করেছি। বিএসএফর কাছ থেকে জানার পর আমরা নিশ্চিত হতে পারবো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme