নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বার নিয়ে পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি-৭ সদস্যের একটি টহল দল ওঁত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি।
Leave a Reply