সোনারগাঁওয়ে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

সোনারগাঁওয়ে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

নিউজ ডেস্ক:


নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন।   গত রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আড়াইহাজারের জালাকান্দী এলাকার মজিদ হোসেনের ছেলে নবী হোসেন (৩৫), আড়াইহাজারের কালাপাহাড়িয়ার ঝাউকান্দির মৃত শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), সোনারগাঁয়ের রাজাপুর শেখের হাটের আমানউল্লাহের ছেলে জাকির হোসেন (৩৬)। তাদের নামে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ডাকাত দলের একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হলেন আড়াইহাজারের জালাকান্দী এলাকার নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের ডাকাত দল ডাকাতির উদ্দেশে অবস্থান নিলে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। এ সময় তারা এলাকাবাসীকে খবর দিলে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আরও দুইজন পালানোর চেষ্টা করলে তাদেরও পিটিয়ে আহত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme