স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণধোলাই

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণধোলাই

মুন্সিগঞ্জ সদরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শহরের কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যায় শিশুটি। এ সময় শ্রেণিকক্ষ ফাঁকা থাকায় এই সুযোগে স্কুলটির দ্বিতীয় তলার একটি কক্ষে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় স্কুলের নৈশপ্রহরী আবুল হোসেন। পরে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতে স্থানীয় হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, বিষয়টি মঙ্গলবার সকালে জানাজানি হলে অভিযুক্তকে স্কুল মাঠে আটক করে স্থানীয়রা মারধর করে। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এসময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর গাড়িতে করে ঢাকায় নেয়ার পথে হামলা চালায় বিক্ষুব্ধরা।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme