স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও প্রেমিকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক


কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি মো. আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরুড়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। তিনি সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরকীয়া প্রেমিক মোঃ আশিকুজ্জামান (২৭),তিনি কুমিল্লার বরুড়া উপজেলার চেঙ্গাছল এলাকার নাসিরুল আলমের ছেলে। নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে ১৫ জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করা হয়। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উদ্ধার হয়। মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও আশিকুজ্জামানকে। আসামিরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme