সড়ক দুর্ঘটনায় শ্বশুর-পুত্রবধূ নিহত

সড়ক দুর্ঘটনায় শ্বশুর-পুত্রবধূ নিহত

অনলাইন ডেস্ক:


রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী (৭০) ও তার পুত্রবধূ খালেদা আক্তার (৩৫)। আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, খালেদা আক্তার শ্বশুর জাবেদ আলিকে নিয় রাজবাড়ীতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ জন্য কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি সদর উপজেলার বাগমারা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রাবেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খালেদা আক্তার নিহত হন। আহত জাবেদ আলী ও অটোচালকসহ তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার এসআই উৎপল কুমার দাস বলেন, দুর্ঘটনার পর রাবেয়া পরিবহনের বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme