নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুছা মিয়া (৪০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ধান ক্ষেতে সেচের পাওনা ১০০০ টাকাকে কেন্দ্রে করে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। মুছা মিয়া উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের মৃত জজু মির্য়া ছেলে।
পুলিশ জানিয়েছে, মুছা মিয়ার সঙ্গে একই গ্রামের রুহুল আমিনের কাছে সেচের তিন হাজার টাকা পেতেন। এর মধ্যে দুই হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি এক হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আজ সকালে মুছা মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রুহুল। মুছার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রুহুল আমিন পলাতক, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Leave a Reply