অনলাইন ডেস্ক:
দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় আবার সচল হয়েছে দেশের রেমিট্যান্সের চাকা। গত মাসের পর চলতি মাসেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। প্রথম ১০ দিনেই এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৭ কোটি ৯৪ লাখ ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে বাড়ছে রেমিট্যান্সের গতি। প্রথম ১০ দিনে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর গত অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৮ কোটি ১২ লাখ মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরের ১৫ দিনে এসেছিল ৭৩ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
Leave a Reply