৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে বিএনপি নেতার লিফলেট বিতরণ

৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে বিএনপি নেতার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গনসংযোগ ও লিফটের বিতরণ করেছেন আগামী নির্বাচনে জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.আব্বাস আলী।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার আহাম্মেদাবাদ উদয়পুর ও পুনট ইউনিয়নের বিভিন্ন হাট ও বাজার ঘুরে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন।

এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল,  উদয়পুর ইউনিয়ন বিএনপির অন্যতম কারা নির্যাতিত নেতা আব্দুল ওহাব,ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, আনোয়ার হোসেন  বাইজিদ মাহমুদ, কাওসার মন্ডল, আশরাফুল ইসলাম, রহিম মন্ডল, সাকিব হাসান, সহ বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল,মহিলা দল, শ্রমিক দল, কৃষকদলের জেলা,উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে মঙ্গলবার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট -আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো আব্বাস আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, মাসুদূর রহমান মাসুদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিল,কালাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক, আক্কেলপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, রায়কালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু মোতালেব, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির দুর্দিনে কারা নির্যাতিত রায়কালী বিএনপি নেতা ফেরদৌস আলী,ফেরদৌস জোয়ারদার,ফজলুর রহমান, বাইজিদ মাহমুদ, আব্দুস সামাদ, নুরুল ইসলাম নয়ন,সহ বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, সাধারণ জনগণ সহ প্রায় শতাধিক নেতা কর্মীরা।

লিফলেট বিতরণকালে আব্বাস আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme