৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

৫ দফা দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি:


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও সেই আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের শহীদ ডা: আবুল কাশেম মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ, জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর আমীর (ভারপ্রাপ্ত) মাও: সাইদুর রহমান, শহর নায়েবে আমীর আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জনগণের মাঝে দ্রুত জারি করতে হবে এবং আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা মেনে নিয়ে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme